আজ ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:১২
চাঁদপুর জেলা সমিতি ইউকে নির্বাচন সম্পন্ন

চাঁদপুর জেলা সমিতি ইউকের নির্বাচন সম্পন্ন

গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে নতুন যুগে পদার্পণ করল চাঁদপুর জেলা সমিতি ইউকে ।
যুক্তরাজ্যে চাঁদপুর প্রবাসী বাংলাদেশি কমিউনিটির জন্য এক তাৎপর্যপূর্ণ মুহূর্তে ছিল নির্বাচনের এই দিনটি। দীর্ঘ ছয় বছর পর চাঁদপুর জেলা সমিতি ইউকে সফলভাবে বহুল প্রতীক্ষিত কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ইস্ট লন্ডনের মাইদা গ্রিল মিটিং রুমে অনুষ্ঠিত হয় বহুল প্রতিক্ষিত নির্বাচন।

চাঁদপুর প্রবাসী কমিউনিটির ঐক্যবদ্ধভাবে নির্বাচন প্রক্রিয়াটি সম্পন্ন করতে সকলেই ছিলেন বদ্ধ পরিকর।  এরই ধারাবাহিকতায় সম্পূর্ণ নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করেন সলিসিটার ও ব্যারিস্টার আসাদুজ্জামান ও তার দল। দক্ষ দিকনির্দেশনায়  নির্বাচন স্বচ্ছ, ন্যায়সঙ্গত ও সুষ্ঠুভাবে গোপন ব্যালটের মাধ্যমে সম্পন্ন হয়। নির্বাচিত সকলেই কার্যনির্বাহী পরিষদের সদস্যদের সরাসরি ভোটে নির্বাচিত হন। এই নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হন জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন মোহাম্মদ ফখরুল ইসলাম চৌধুরী। নির্বাচন পরবর্তী আগের কমিটি পদত্যাগ করার পর নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিতিদের মধ্যে ছিলেন সাবেক সভাপতি আতাউর রহমান, সাবেক সাধারণ সম্পাদক ইমরান রহমান, কার্যনির্বাহী সদস্য সলিসিটর আনোয়ার খান, সিনিয়র সহ-সভাপতি ও নির্বাচন কমিশনার ব্যারিস্টার আসাদুজ্জামান, সহ-সভাপতি সোলাইমান প্রধান,  সহ-সভাপতি মো. হাবিবুর রহমান, সহ-সভাপতি আব্দুল কাদের, সাংগঠনিক সম্পাদক হাসান কামরুজ্জামান।

নবনির্বাচিত নেতৃত্ব সকল সদস্যদের কাছে দোয়া ও অকুণ্ঠ সহযোগিতা কামনা করেন, যাতে সংগঠনকে সফলভাবে পরিচালনা করে প্রবাসী চাঁদপুরবাসীর সেবায় আরও অবদান রাখা যায়। প্রথম আনুষ্ঠানিক দায়িত্ব হিসেবে সভাপতি জনাব জসিম উদ্দিন আগামী ৯০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করবেন। এছাড়াও, সমিতি শীঘ্রই এক বিশেষ অনুষ্ঠানের আয়োজনের পরিকল্পনা করছে, যেখানে পূর্ববর্তী সভাপতি ও সাধারণ সম্পাদকদের অবদানকে সম্মান জানিয়ে বিদায় সংবর্ধনা দেয়া হবে। একই অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির অভিষেকও অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের তারিখ শীঘ্রই ঘোষণা করা হবে | শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে নেতৃত্ব পরিবর্তনের মাধ্যমে চাঁদপুর জেলা সমিতি ইউকে এক নতুন অধ্যায়ে প্রবেশ করল, যা অগ্রগতি ও প্রবাসী সমাজের সেবায় নতুন গতি আনবে।

 

সর্বশেষ খবর

Scroll to Top