আজ ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:২৮
জকসু নির্বাচনে বিজয়ী

জকসু নির্বাচনে শীর্ষ ৩ পদসহ শিবির সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

জকসু নির্বাচনে বিজয়ী
জকসু নির্বাচনে বিজয়ী ভিপি, জিএস, এজিএস

ডেস্ক রিপোর্ট: জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি, জিএস, এজিএস সহ গুরুত্বপূর্ণ সব পদ সহ প্রায় সকল পদে বিজয়ী হয়েছে। বুধবার, ৭ জানুয়ারি রাত ১১টা ৩০ মিনিটে কেন্দ্রীয় সংসদের ৩৮ কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার অধ্যাপক ড . কানিজ ফাতিমা কাকলী । ভিপি পদে রিয়াজুল ইসলাম, জিএস পদে আব্দুল আলিম আরিফ ও এজিএস পদে মাসুদ রানা জয়ী হয়েছেন।

সর্বমোট ৩৮ কেন্দ্রের ফলাফল বিশ্লেষণ করে দেখা যায় শিবির সমর্থিত “অদম্য জবিয়ান ঐক্য“ প্যানেলের ভিপি রিয়াজুল ইসলাম ৫৫৬৪ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভিক জবিয়ান প্যানেলের ভিপি প্রার্থী এ কে এম রাকিব পেয়েছেন ৪৬৮৮ ভোট। তাদের দু’জনের মধ্যে ভোটের ব্যবধান ৮৮০টি। সাধারণ সম্পাদক (জিএস) পদে শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের আব্দুল আলিম আরিফ পেয়েছেন ৫৪৭০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভিক জবিয়ান প্যানেলের জিএস প্রার্থী খাদিজাতুল কুবরা পেয়েছেন ২২০৩ ভোট। ছাত্রদলের জিএস থেকে ৩২৬৭ ভোট বেশি পেয়েছেন শিবির সমর্থিত ভিপি প্রার্থী। এজিএস পদে শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের মাসুদ রানা পেয়েছেন ৫০০২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভিক জবিয়ান প্যানেলের এজিএস প্রার্থী বি এম আতিকুর তানজিল পেয়েছেন ৩৮৬৮ ভোট।

নির্বাচন কমিশনের তথ্যমতে, ভোটগ্রহণ ও গণনা প্রক্রিয়া স্বচ্ছভাবে সম্পন্ন হয়েছে। কারিগরি জটিলতা ও দীর্ঘ বিরতির পরও সব পক্ষের উপস্থিতিতে ও এমআর মেশিন ও হাতে গণনার সমন্বয়ে ফলাফল নির্ধারণ করা হয়। ফলাফল ঘোষণার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিজয়ী প্যানেলের সমর্থকরা আল্লাহর সন্তুষ্টি আদায়ের পর উচ্ছ্বাসে মেতে উঠেন, আর পরাজিত পক্ষের কর্মী-সমর্থকদের অনেককেই নীরব ও কান্নারত অবস্থায় দেখা যায়।

সর্বশেষ খবর

Scroll to Top