আজ ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:২৪
লন্ডনে বাংলাদেশ প্রেস ক্লাব ইউকের সাথে মিট এন্ড গ্রীট অনুষ্ঠানের এশিয়া পোস্টের সম্পাদক ও প্রকাশক সাংবাদিক পলাশ মাহমুদ

বাংলাদেশের গণমাধ্যম স্বাধীনতা ভোগ করছে – লন্ডনে এশিয়া পোস্টের সম্পাদক

এশিয়া পোস্টের সম্পাদক ও প্রকাশক সাংবাদিক পলাশ মাহমুদ বলেছেন, তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের অধীনে এখন পর্যন্ত স্বাধীনতা ভোগ করছে বাংলাদেশের গণমাধ্যম। যেসব দুয়েকটি ঘটনা ঘটেছে সেগুলো ব‍্যক্তিকেন্দ্রিক বলে মন্তব্য করেন তিনি। লন্ডনে বাংলাদেশ প্রেসক্লাব ইউকে‘র সাথে মিট এন্ড গ্রীট অনুষ্ঠানে পলাশ মাহমুদের একথা বলেন।

গত মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর সন্ধ্যায় ইস্ট লন্ডন অবস্থিত বাংলাদেশ প্রেস ক্লাব ইউকে কার্যালয়ে লন্ডন সফররত এশিয়া পোস্টের সম্পাদক সাংবাদিক পলাশ মাহমুদের সাথে মিট এন্ড গ্রীট অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রেসক্লাব সভাপতি শাকির হোসাইনের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সম্পাদক মাহবুবা জেবিনের সঞ্চালনায় অনুষ্ঠিত মিট এন্ড গ্রীট আয়োজনে উপস্থিত ছিলেন বৃটেনে বসবাসরত প্রবাসী সাংবাদিক, কলামিস্ট, রাজনৈতিক ও কমিউনিটির বিশিষ্ট ব্যাক্তিবর্গ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ব‍্যরিস্টার মাহবুবুর রহমান, রিয়ার এডমিরাল মাহবুব আলী খান স্মৃতি সংসদের সভাপতি সাদিক আহমদ, সিনিয়র সাংবাদিক জিআর সোহেল, সলিসিটর মাহবুব তোহা, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সহ সম্পাদক এ রহমান অলি, বাংলাদেশ প্রেসক্লাব ইউকে’র কোষাধ্যক্ষ জাহাঙ্গীর হোসাইন, স্পোর্টস এন্ড কালচারাল সেক্রেটারি ফারুক হোসেন, পাবলিকেশন সেক্রেটারি মো. আব্দুল কাদের জিলানী, সদস‍্য সাখাওয়াৎ ইসলাম ফরাজী, জান্নাতুন নেসা চয়ন, টাইম অব লন্ডনের সম্পাদক শাহ শরীফ উদ্দিন, ভয়েজ অফ ইনসাফের সম্পাদক শেখ মাজহারুল ইসলাম সোহান।  অনুষ্ঠানে ক্লাবের পক্ষ থেকে ফুল ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন ক্লাব কর্মকর্তারা ।

ব্রিটেনে বাংলাদেশী গণমাধ্যম কর্মীদের নিরলস প্রচেষ্টাকে আরো জোরদার করার আহ্বান জানান পলাশ মাহমুদ। এসময় ক্লাব সদস্যরা যুক্তরাজ্য প্রবাসীদের বিভিন্ন সমস্যার কথা সরকারের কাছে তুলে ধরতে তাঁর সহযোগিতা কামনা করেন। সাংবাদিক পলাশ মাহমুদ বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্যেশে লন্ডন ত্যাগ করবেন।

সর্বশেষ খবর

Scroll to Top