আজ ১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৫৪
Bangladesh Jamaat-E Islami – Its History and Politics

লন্ডনে Bangladesh Jamaat-E Islami – Its History and Politics বইয়ের মোড়ক উন্মোচন

নিজস্ব প্রতিনিধিঃ

প্রয়াত আইনজীবী ও রাজনীতিবিদ ব্যারিস্টার আবদুর রাজ্জাকের লেখা ‘Bangladesh Jamaat-E Islami – Its History and Politics’ বইটির উন্মোচিত হলো বৃহস্পতিবার সন্ধ্যায় লন্ডনের একটি হলে। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন লন্ডন স্কুল অব ওরিয়েন্টাল এন্ড আফ্রিকান স্টাডিস এর অধ্যাপক মুশতাক খান । অনুষ্ঠানে আইনজীবী, লেখক, সাংবাদিক, শিক্ষাবিদ এবং বাংলাদেশি কমিউনিটির বিপুল সংখ্যক সদস্য অংশ নেন।

আলোচনায় ব্যারিস্টার আবদুর রাজ্জাকের রাজনৈতিক ও বুদ্ধিবৃত্তিক পথচলা এবং বাংলাদেশে রাজনৈতিক ইসলাম নিয়ে তাঁর দীর্ঘদিনের আগ্রহ ও সম্পৃক্ততার বিষয়টি উঠে আসে। বক্তারা ইসলাম, গণতন্ত্র ও রাজনীতির সম্পর্ক নিয়ে তাঁর দৃষ্টিভঙ্গি এবং বাংলাদেশের জাতীয় রাজনৈতিক আলোচনায় তাঁর ভূমিকা নিয়ে কথা বলেন। একই সঙ্গে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় জামায়াতে ইসলামীর অবস্থান এবং এ নিয়ে দীর্ঘদিনের ঐতিহাসিক ও রাজনৈতিক বিতর্ক নিয়েও আলোচনা হয়।

বইটিতে জামায়াতে ইসলামীর রাজনৈতিক ইতিহাস এবং বাংলাদেশের রাজনৈতিক বিকাশের বৃহত্তর প্রেক্ষাপটে দলটির ভূমিকা ও বিবর্তন প্রয়োজনীয়তা পর্যালোচনা করা হয়েছে। বাংলাদেশে ১৯৭১ সালের ঘটনাবলি ও রাজনৈতিক অবস্থান নিয়ে প্রকাশ্য নিষ্পত্তি, কাঠামোগত সংস্কার প্রয়োজনীয়তা ও উদারপন্থি অন্তৰ্ভুক্তিমূলক মুসলিম পন্থী দলের আবশ্যকতা লেখনীতে উঠে আসে।

অনুষ্ঠানে ব্যারিস্টার আবদুর রাজ্জাকের ব্যক্তিগত ও পেশাগত জীবন নিয়েও স্মৃতিচারণ করা হয়। বক্তারা তাঁকে ব্যারিস্টার, লেখক ও রাজনৈতিক চিন্তাবিদ হিসেবে স্মরণ করেন এবং বাংলাদেশের রাজনৈতিক ইসলামের ভবিষ্যৎ নিয়ে বিতর্কে তাঁর দীর্ঘদিনের সম্পৃক্ততার কথা তুলে ধরেন। তাঁর দুই ছেলে এহসান আবদুল্লাহ সিদ্দিক ও ইমরান সিদ্দিক তাঁদের বাবার জীবন, ব্যক্তিত্ব নিয়ে ব্যক্তিগত স্মৃতিচারণ করেন। বক্তারা বলেন ‘Bangladesh Jamaat-E Islami – Its History and Politics’ বইটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস এবং ধর্ম, রাজনৈতিক আন্দোলন ও রাষ্ট্রের মধ্যকার সম্পর্ক, কল্যাণ রাষ্ট্র প্রতিষ্টা নিয়ে প্রচেস্টায় অবদান রাখবে বলে মত ব্যক্ত করেন ।

ব্যারিস্টার সাইয়েদ আফজাল জামির সঞ্চালনে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন লেখক মঈনউদ্দীন চৌধুরী, লেখকের দুই ছেলে ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিক ও ব্যারিস্টার ইমরান সিদ্দিক, সুরমা পত্রিকার প্রাক্তন সম্পাদক লেখক ফরিদ আহমেদ রেজা, আইজীবী তালহা জামিল, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট দেশ পত্রিকার সম্পাদক তাইসির মাহমুদ, আজিজুর রহমান। আরো উপস্থিত ছিলেন বিচারক মোহাম্মদ বেলায়েত হোসেন, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ড. আব্দুল বারী, ড. শাহাদাত হোসাইন, ড. কামরুল হাসান, শাহ আলম, বেলাল হোসেন, ব্যারিস্টার ইকবাল হোসেন, ব্যারিস্টার আলিমুল হক, ব্যারিস্টার মাহাদী হাসান, ব্যারিস্টার ইকবাল হোসেন, ব্যারিস্টার ফারুক, মুজাহিদুল ইসলাম, সাইয়েদ বাকি, মুনসাত হাবিব, সলিসিটর ফারজানা করিম, সালাহ উদ্দিন, আব্দুল মুমিদ জুরু, বাংলাদেশ প্রেসক্লাব ইউকের সেক্রেটারী জেনারেল সাংবাদিক তৌহিদুল করিম মুজাহিদ, আব্দুল কাইয়ুম, ফয়সাল মাহমুদ, আব্দুল কাইয়ুম, হাসনাত চৌধুরী, বদরুজ্জামান, মাহবুব খানসুর, ফরিদ আহমেদ, রফিকুল ইসলাম এমদাদ, ব্যারিস্টার জুনেদ, ব্যারিস্টার নূরুল গাফ্ফার, ব্যারিস্টার খান আজম, এবিএম রাজিউর রহমান, আইনজীবী মাসুম, একাউন্টেন্ট ইউসুফ আলী, হান্নান মিয়াজী, প্রমুখ।

সর্বশেষ খবর

Scroll to Top