আজ ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৪৪

লন্ডন মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হলো eimams এর উদ্বোধনী অনুষ্ঠান

লন্ডন মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হলো eimams এর উদ্বোধনী অনুষ্ঠান। “ইসলামিক পেশা, নতুন প্রজন্মের দিশা” এ শ্লোগানকে সামনে রেখে লন্ডন মুসলিম সেন্টারে শনিবার ৪ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে eimams এর বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান।

জমকালো এই আয়োজনে নেতৃত্ব দেন বিবিসি সহ বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ায় কাজের অভিজ্ঞতা সম্পন্ন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা শাকির আহমদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৃটেনের শীর্ষস্থানীয় উলামা-মাশায়েখ, কমিউনিটি নেতা ও সাংবাদিকবৃন্দ। বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে eimams এর পক্ষ থেকে সমাজের বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা এওয়ার্ড প্রদান করা হয়।

উপস্থিত ইমাম ও কমিউনিটি নেতৃবৃন্দ বলেন, মাওলানা শাকির আহমদ এর এমন সুন্দর ও অনন্য উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তার এই প্রকল্পের সার্বিক সফলতা কামনা করেন উপস্থিত সকলেই।

eimams
eimams

সর্বশেষ খবর

Scroll to Top