নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র
ডেস্ক রিপোর্ট: বহুল আলোচিত যুক্তরাষ্ট্রের রাজধানী নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে ঐতিহাসিক বিজয় অর্জন করেছেন ডেমোক্রেটিক সোশ্যালিস্ট প্রার্থী জোহরান মামদানি। যুক্তরাষ্ট্রের সকল গণমাধ্যমের সংবাদ অনুযায়ী, মামদানি স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুওমোকে পরাজিত করে নিউইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন।
যুক্তরাষ্ট্রের সময় অনুযায়ী মঙ্গলবার, ৪ নভেম্বর রাতে সর্বশেষ ফলাফল ঘোষণার পর নিউইয়র্কজুড়ে বিজয় উৎসব করতে দেখা যায় নিউইয়র্কের মামদানি সমর্থিত ভোটারদের। তবে তরুণ ভোটারদের মধ্যে উৎসবের আমেজ অধিক পরিলক্ষিত হয়। বিশেষ করে জেন জেড (Gen Z) প্রজন্মের তরুণরা মামদানির প্রচারণায় সক্রিয় ভূমিকা পালন করে। অধিকাংশ তরুণরা মামদানিকে সেরা প্রার্থি হিসেবে অভিহিত করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমর্থন জানান।
মামদানি তাঁর নির্বাচনী ইশতেহারে মূল প্রতিশ্রুতি ছিল বিনামূল্যে শিশুসেবা, বিনা ভাড়ায় বাসে যাতায়াত এবং বাড়ি ভাড়ার ওপর স্থগিতাদেশ। মামদানির এই প্রতিশ্রুতি, প্রায় দশ লাখ ভাড়াটিয়া নিউইয়র্কবাসীর জীবনযাত্রায় সরাসরি প্রভাব ফেলেছে।
নিউইয়র্কভিত্তিক মার্কেট অ্যানালাইসিস প্ল্যাটফর্ম পলিমার্কেট নির্বাচনের দিনই মামদানির জয় সম্ভাবনা সর্বাধিক বলে পূর্বাভাস দিয়েছিল। এদিকে, একই দিনে নিউ জার্সি ও ভার্জিনিয়া অঙ্গরাজ্যে গভর্নর নির্বাচন এবং ক্যালিফোর্নিয়ায় নতুন কংগ্রেসনাল মানচিত্র অনুমোদনের জন্য ভোট অনুষ্ঠিত হয়।
বিশেষজ্ঞরা বলছেন, এসব ভোটের ফলে ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটিক পার্টি রিপাবলিকান নিয়ন্ত্রিত অন্তত পাঁচটি আসন পুনর্দখল করতে পারে। তারা মনে করছেন, জোহরান মামদানির এই জয় শুধু নিউইয়র্ক নয়, বরং পুরো যুক্তরাষ্ট্রের নগর রাজনীতিতে ব্যাপক পরিবর্তন আনতে পারে।