আজ ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:০৫
Dr. Mizanur Rahman Azhari

ড. মিজানুর রহমান আজহারী এখন অস্ট্রেলিয়ায় !! প্রবাসীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দিপনা

স্থানীয় প্রতিনিধিঃ অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশিদের অন্যতম বৃহৎ আয়োজন ‘আইপিডিসি লিগ্যেসি ২৫’ এর জাতীয় সফর ঘিরে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ–উদ্দীপনা। আইপিডিসির ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই সফরে অংশ নিতে ইতিমধ্যে দেশটিতে পৌঁছেছেন জনপ্রিয় ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারী। এই আয়োজনের প্রথম আন্তর্জাতিক অতিথি হিসেবে তার অংশগ্রহণকে কেন্দ্র করে প্রবাসী কমিউনিটির মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। আয়োজকরা জানিয়েছেন, তাকে ঘিরে বিভিন্ন শহরে ইতোমধ্যেই ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, ডঃ মিজানুর রহমান আজহারীর অংশগ্রহণ এই আয়োজনকে আরও সমৃদ্ধ করবে এবং তরুণ প্রজন্মসহ সকল শ্রেণি–পেশার মানুষের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলবে। সফরের অংশ হিসেবে ড. আজহারী অস্ট্রেলিয়ার চারটি প্রধান শহর, ব্রিসবেন, মেলবোর্ন, সিডনি ও ক্যানবেরায় অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে অন্যতম প্রধান বক্তা হিসেবে বক্তব্য দিবেন। প্রতিটি আয়োজনে ধর্মীয় মূল্যবোধ, আত্মশুদ্ধি, নৈতিকতা ও সামাজিক সম্প্রীতির মতো বিষয়গুলো গুরুত্ব পাবে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিটি শহরের জন্য টিকিট বিক্রি শুরু হওয়ার পর থেকেই ব্যাপক চাহিদা তৈরি হয়েছে এবং দ্রুত টিকিট শেষ হয়ে যাচ্ছে। আগ্রহীদের দ্রুত অনলাইনের মাধ্যমে টিকিট নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। নিচের লিঙ্কগুলো থেকে আগ্রহীরা সরাসরি তাদের টিকিট করতে পারবেন বলে জানিয়েছেন আয়োজক কতৃপক্ষ। 📍 ব্রিসবেন | ipdc.link/BNE 📍 মেলবোর্ন | ipdc.link/MEL 📍 সিডনি | ipdc.link/SYD 📍 ক্যানবেরা | ipdc.link/CBR এই সফরের একটি গুরুত্বপূর্ণ দিক হলো, সবগুলো আলোচনা বাংলা ভাষায় অনুষ্ঠিত হবে। প্রবাসে বসবাসরত বাংলা ভাষাভাষীদের জন্য এটি একটি বিশেষ সুযোগ হিসেবে দেখা হচ্ছে। আয়োজকরা জানান, ‘আইপিডিসি লিগ্যাসি ২৫’ তাদের ২৫ বছরের পথচলার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই আয়োজনের মাধ্যমে প্রবাসী সমাজে বিশ্বাস, আত্মচিন্তা ও সৌহার্দ্য আরও সুদৃঢ় হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। ড. আজহারীর জাতীয় সফরের বিস্তারিত তথ্য জানতে লিংকটি সকলের জন্য দেয়া হয়েছে : https://25years.ipdc.org.au সব মিলিয়ে, আইপিডিসি লিগ্যাসি ২৫ এর এই জাতীয় সফর অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশিদের জন্য এক স্মরণীয় আয়োজনে পরিণত হতে যাচ্ছে।

সর্বশেষ খবর

Scroll to Top